‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। চ্যানেল ২৪ জানায়, এ দিনটি উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করে সম্প্রতি একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ওই সার্কুলার অনুযায়ী, ছুটির দিনটিতে তফসিলি ব্যাংকের সব ধরনের লেনদেন ও স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে।