কদমতলী থানার উপ-পরিদর্শক হাসান রহমান জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে শ্রাবণ পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বাস পুড়ে গেছে। বাসের চালক হেলপার জানায়, রাত ১১টা ২০ মিনিটের দিকে গাড়িটি ওখানে পার্কিং করে খেতে গিয়েছিলো। এসে দেখে বাসটি দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে কারা বাসটিতে আগুন দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। এই তথ্য ঢাকা পোস্ট থেকে।