বাংলা ট্রিবিউন অনুযায়ী, রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল মেডিক্যালের পাশে পার্ক করা শ্রাবণ পরিবহনের একটি বাসে ২ নভেম্বর রাতে আগুন লাগানো হয়।

সোমবার (২ নভেম্বর) রাত ২টার দিকে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান রহমান ঘটনাটি নিশ্চিত করেন।

এসআই জানান, বাসটি রাত ১১টা ২০ মিনিটে পার্ক করে খেতে গিয়েছিল এবং ১১টা ৪০ মিনিটে আগুন ধরে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বাসটি পুড়ে গেছে।

দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে বলে জানা গেছে, তবে কে বা কারা আগুন দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।