ফলসা সাধারণত বুনোফল হিসেবে পরিচিত। দেশে এর চারা বেশ দুর্লভ হয়ে পড়েছে। পাখিরা এর প্রিয় খাদ্য। গাছটি শালনা অরচার্ডে প্রথম চিহ্নিত হয় দুই দশক আগে। এর ফল ও বাকল স্বাস্থ্যের জন্য উপকারী।

এটি পত্রমোচি গাছ। উচ্চতা ৫-৭ মিটার। ফুল মার্চ-এপ্রিলে ফোটে। ফল পাকে মে-জুনে। ফলের রঙ কালচে বাদামি হয়ে টক-মিষ্টি স্বাদ হয়।

এর রস, স্কোয়াশ বা সিরাপ তৈরি করা যায়। বাকল সাবান বা খাদ্যদ্রব্য শোধনে ব্যবহৃত হয়। এতে ক্যালরি, ক্যালসিয়াম, ফাইবার ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ আছে। এটি বাতের ব্যথা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এ তথ্য দেশ রূপান্তর থেকে নেওয়া হয়েছে।