ইনডিপেনডেন্ট টিভি জানিয়েছে, রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহর প্রবেশ করেছে।

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রে প্রবেশের আগে, রাত আড়াইটার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রুপপুরে রওনা হওয়া চালানটি সেনাবাহিনী, এসআরবি ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সড়ক পথে পৌঁছেছে।

ঢাকা থেকে রুপপুর পর্যন্ত যাত্রায় সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, সড়কে সব ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।