নানা রঙের সবজি সেদ্ধ

আলু, গাজর, ঢ্যাঁড়শ, পটোল, বেগুন, করলা, বরবটি, মিষ্টিকুমড়া প্রতিটি এক কাপ করে ব্যবহার করা হয়। লবণ স্বাদমতো যোগ করে পানি ফুটিয়ে শক্ত সবজিগুলো আগে সেদ্ধ করা হয়। সবজি সেদ্ধ হয়ে গেলে স্টিল বা বাঁশের চালনি দিয়ে ছেঁকে নিন। সবজির রং সতেজ রাখতে প্লাস্টিকের চালনি ব্যবহার না করাই ভালো। গরম ভাত ও কাঁচামরিচের ভর্তার সঙ্গে পরিবেশন করুন।

কাঁচামরিচের ভর্তা

কাঁচামরিচ ১০-১৫টি, পেঁয়াজ তিনটি, রসুন দুটি, ধনিয়া পাতা এক মুঠো, লবণ স্বাদমতো, লেবুর রস এক টেবিল চামচ ব্যবহার করে সব উপকরণ একসঙ্গে সেদ্ধ করে নিন। শিলপাটায় মিহি করে বেটে লেবুর রস দিয়ে আবার বেটলে সবুজ রং বজায় থাকে। ভাতের সঙ্গে পরিবেশন করুন।

বন শিম ভর্তা

বন শিম আড়াইশ গ্রাম, শুকনামরিচ ১০-১২টি, রসুন দুটি, বড় পেঁয়াজ তিন থেকে পাঁচটি, লবণ স্বাদমতো, ধনিয়া পাতা এক মুঠো ব্যবহার করে বন শিম টুকরা করে ধুয়ে কড়াইতে লবণ ও পানি দিয়ে সেদ্ধ করুন। পানি শুকিয়ে নামিয়ে নিন। শিলপাটায় শুকনামরিচ ও লবণ দিয়ে মিহি করে বেটুন, রসুন বাটুন, সেদ্ধ বন শিম মিহি করে বেটুন। সাদা আবরণ ফেলে দিয়ে মরিচ, রসুন, শিম একসঙ্গে মিহি করে বেটুন। শেষে পেঁয়াজ ও ধনিয়া পাতা হালকা করে বেটুন।

উপকরণ ও প্রস্তুত প্রণালি সমকাল অনুযায়ী।